ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নৈশভোজে বিএনপি নেতারা

June 03, 2022 at 05:47AM
from somoynews.tv | RSS Feed
ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২ জুন) রাত ৮টায় নৈশভোজে যোগ দিতে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনারের বাসভবনে যান বিএনপি নেতারা।
এ সময় বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মোট চারজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : নিশ্চিত পরাজয় জেনে বিএনপি দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে: শামীম
পরে নৈশভোজ শেষে রাত পৌনে ১১টার দিকে হাইকমিশন ভবন থেকে বের হন বিএনপি নেতারা।