কিশোরী ধর্ষণ মামলায় কবিরাজের যাবজ্জীবন

June 30, 2022 at 04:53AM
from somoynews.tv | RSS Feed
কিশোরগঞ্জের করিমগঞ্জে গার্মেন্টকর্মীকে ধর্ষণ মামলায় গ্রাম্য কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুন) কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার এ রায় ঘোসণা করেন।
দণ্ডপ্রাপ্ত কাজী শরিফ উদ্দিন (৬০) করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে জেলহাজতে।
মামলার বিবরণে জানা গেছে, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার এক কিশোরী গাজীপুরে গার্মেন্টকর্মী হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: যশোরে পলাতক দুই আসামির যাবজ্জীবন
গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীকে (১৭) শারীরিক চিকিৎসার জন্য শরিফ উদ্দিন কবিরাজের বাড়িতে নিয়ে আসেন তার মা। এ সময় মাকে বাইরে বসিয়ে রেখে নিজের ঘরের ভেতরে নিয়ে চিকিৎসার নামে ধর্ষণ করে কবিরাজ। পরে ওই কিশোরী বিষয়টি তার মাকে জানায়।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে একই দিন করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।