অবৈধ ক্লিনিকে অস্ত্রপাচার, জমজ শিশু প্রসবের সময় প্রসূতির মৃত্যু


July 01, 2022 at 05:57AM
from somoynews.tv | RSS Feed

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা একটি ডেলিভারি সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে জমজ শিশু প্রসবের সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যায় কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত সেবিকা আজমিন সুলতানা রিনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, গাছাবাড়ী গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্য পারিবারিক ভাবে গড়ে তোলেন ব্র্যাক ডেলিভারি সেন্টার। সেখানে অস্ত্রপাচারের সময় হালিমের স্ত্রী মুন্নি বেগমের মৃত্যু হয়।


স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় গাছাবাড়ী গ্রামের বক্তার হোসেন মেয়ে এবং হালিমের স্ত্রী মুন্নি বেগমনের প্রসব বেদনা উঠে। পরে গাছাবাড়ী গ্রামের মানিকগঞ্জ বাজারের ব্র্যাক সেন্টারের সেবিকার পরিচয় দানকারী কচুয়া ইউপির সাবেক মহিলা সদস্য আজমিন সুলতানা রিনার সাথে যোগাযোগ করলে তিনি রোগীকে নিজের বাড়িতে অবস্থিত ডেলিভারি সেন্টারে নিয়ে আসতে বলেন। 

 

শুরুতে নরমাল ডেলিভারিতে প্রসব হয়নি। পরে অস্ত্রপাচারের মাধ্যমে জমজ শিশু ডেলিভারি করলেও প্রচুর রক্তক্ষরণ হয়। পরে মুন্নি আক্তার অসুস্থ হয়ে পরলে পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন: মেঘনাপাড়ে সন্তান প্রসব করালেন ঘুরতে আসা তিন চিকিৎসক


এদিকে এ ঘটনার সংবাদ সংগ্রহের সময় নিহতের স্বজনদের বাড়িতে এবং ব্র্যাক ডেলিভারি সেন্টারে সব জায়গায় প্রভাবশালীদের ভয়ে অনেকই মুখ খুলতে চায়নি। রোগীর পরিবার ও স্বজনরা কোন কিছু প্রকাশ করাতে সাহস পাচ্ছে না। 

 

স্থানীয় এক প্রভাবশালী জানায়, মুন্নির পরিবারের কোনো অভিযোগ নেই এটা আমাদের বলেছে। আমাদের কাছে তার ভিডিও করে রাখা হয়েছে।


গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিহাব রেজাওয়ানুর রহমান জানান, কোনো নিবন্ধিত ক্লিনিক বা হাসপাতাল ছাড়া ডেলিভেরি করা আইনত আপরাধ। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, এটা আপরাধ। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url