ইউক্রেনে ৪৬টি জৈব পরীক্ষাগারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র


June 11, 2022 at 05:01AM
from somoynews.tv | RSS Feed

পুরো ইউক্রেনজুড়ে অন্তত ৪৬টি জৈব পরীক্ষাগারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বিগত দুই দশক ধরে এ পরীক্ষাগারগুলো ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যদিও এগুলোতে স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের কাজ চলছিল বলেও দাবি করেছে বাইডেন প্রশাসন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে জৈব অস্ত্র সম্মেলন অনুযায়ী জীবাণু অস্ত্র ব্যবহারে নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে চীন। খবর রয়টার্সের।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটিতে জৈব গবেষণাগারে পরীক্ষা চালানোর অভিযোগ আনে রাশিয়া। এসব গবেষণাগারে জৈব বা রাসায়নিক অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র গোপনভাবে অর্থায়ন করছে বলেও সেসময় দাবি করে মস্কো। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে জৈব অস্ত্রখাতে বিনিয়োগের অভিযোগও ওঠে। যদিও সেসব অভিযোগ এতদিন অস্বীকার করে আসছিল যুক্তরাষ্ট্র। তবে এবার ইউক্রেনে জৈব পরীক্ষাগারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে মার্কিন প্রশাসন।

এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইউক্রেনজুড়ে ৪৬টি জৈব পরীক্ষাগার পরিচালনা করছিল ওয়াশিংটন। তবে এগুলোতে কোনো জীবাণু নিয়ে গবেষণা কিংবা রাসায়নিক অস্ত্র তৈরি করা হচ্ছিল না বলেও দাবি করা হয়েছে। কেবল স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয় করতেই গবেষণাগারগুলো ব্যবহার করা হতো বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: যুদ্ধ না থামালে কাউকে খাদ্যশস্য দেবে না ইউক্রেন

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রকাশিত রিপোর্টের সমালোচনা করেছে চীন। এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে জৈব অস্ত্র সম্মেলন অনুযায়ী জীবাণু অস্ত্র ব্যবহারে নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে।

তিনি আরও বলেন, রিপোর্টে জৈব পরীক্ষাগার সম্পর্কে যতটুকু তথ্য দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। জৈব অস্ত্র সম্মেলনে হওয়া চুক্তির প্রতি দায়বদ্ধতা দেখাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। গবেষণাগারগুলোতে জীবাণু বা জৈব অস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছিল কিনা সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন।

আরও পড়ুন: বন্দুক সহিংসতা ঠেকাতে ‍যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস

এর আগে ইউক্রেনের লাভিভে একাধিক জৈব গবেষণাগার পাওয়ার দাবি করে চীনের একটি সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর ও ইউক্রেনের স্বাস্থ্য অধিদফতরের যৌথ উদ্যোগে সেখানে কার্যক্রম পরিচালনার নথিপত্র পাওয়া গিয়েছিল বলেও অভিযোগ ওঠে। যদিও ওই দাবিকে সেসময় ভিত্তিহীন বলে মন্তব্য করে বাইডেন প্রশাসন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url