চুক্তি বাস্তবায়ন না করলে নতুন করে ভাবতে হবে: সন্তু লারমা

May 21, 2022 at 05:07AM
from somoynews.tv | RSS Feed
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেছেন, জুম্ম জনগণকে সঙ্গে নিয়ে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল সেটি বাস্তবায়ন করা না হলে আমাদের নতুন করে ভাবতে হবে।
শুক্রবার( ২০ মে) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্র-জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় সন্তু লারমা বলেন, সরকারের কাছে পার্বত্য এলাকার মানুষের প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করবে কিনা। যদি না করে তাহলে আমাদের নতুন করে ভাবতে হবে আমরা কি করব। জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংসের জন্য নানা কূট কৌশল চলছে। আমরা জানতে চাই সরকার চুক্তি বাস্তবায়ন করবে নাকি করবে না। সরকার চুক্তি বাস্তবায়ন করা তো দূরের কথা, একটা রোড ম্যাপ ঘোষণা করতে পারেনি। ২৫ বছর ধরে এই দাবি জানিয়ে আসছি আমরা ।
আরও পড়ুন: সশস্ত্র-গ্রুপগুলোর-আধিপত্য-বিস্তারের-লড়াই-অতিষ্ঠ-পার্বত্য-চট্টগ্রামবাসী
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন কণা, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মংসানু চৌধুরী, সাংবাদিক নজরুল কবীর প্রমুখ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সমাবেশে শেষে ছাত্র সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বনরুপা ঘুরে জিমনেসিয়ামে গিয়ে শেষে হয়।
]]>