কোহলির জ্বলে ওঠার দিনে প্লে অফে টিকে রইল বেঙ্গালুরু


May 20, 2022 at 06:27AM
from somoynews.tv | RSS Feed

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট যেন কথা বলছিলোনা বিরাট কোহলির। অবশেষে বাঁচা মরার লড়াইয়ে সত্তরোর্ধ্ব ইনিংস খেলে প্লে অফের দৌড়ে দলকে টিকিয়ে রাখলেন তিনি। গুজরাট টাইটানসের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সংগ্রহ করে ১৭০ রান।

আইপিএলে বৃহস্পতিবার (১৯ মে) গুজরাট টাইটানসের বিপক্ষে টিকে থাকার ম্যাচে বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে দায়িত্বশীল ইনিংস খেলেন কোহলি। সাজঘরে ফেরার আগে ৫৪ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ৭৩ রান। তার ইনিংসটি ৮ চার ও ২ ছক্কার মারে সাজানো ছিল। গুজরাটের হয়ে ৩২ রান খরচায় ২ উইকেট শিকার করেন রশিদ খান।

কোহলি ছাড়াও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনিংয়ে নামা ফাফ ডু প্লেসিস। ৩৮ বল মোকাবিলায় ৫ চারে ৪৪ রান করেন বেঙ্গালুরুর এই অধিনায়ক। বাকি দায়িত্বটা সারেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ চার ও ২ ছক্কার মারে ১৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন অজি অলরাউন্ডার।

আরও পড়ুন: এমন ঘটনা এবারই প্রথম আইপিএলে

এদিকে এ জয়ের ফলে প্লে অফের দৌড়ে টিকে রইল বেঙ্গালুরু।  তবে সে জন্য তাদের প্রার্থনা করতে হবে দিল্লি ক্যাপিটালসের হারের জন্য। নিজেদের শেষ ম্যাচে মুস্তাফিজরা আগামী ২১ মে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। এই ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত করবে তারা। আর হারলে, সুযোগ চলে যাবে কোহলিদের হাতে। দিল্লি জিতলে দুই দলের পয়েন্ট সমান হলেও, রান রেটে এগিয়ে আছেন রিশভ পন্তরা।

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লখনৌ, ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে রাজস্থান রয়্যালস। তারা প্লে অফ নিশ্চিত করেছে। তবে শীর্ষ দুইয়ে কারা থাকছে সেটার জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। ১৪ ম্যাচে ১৬ ‍পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে দিল্লি।

আরও পড়ুন: নাটকীয় হারে কলকাতার বিদায়

এর আগে বেঙ্গালুরুর বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪৭ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ৬২ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। এছাড়া ডেভিড মিলার ২৫ বলে ৩৪, ঋদ্ধিমান সাহা ২২ বলে ৩১ ও রশিদ খান ৬ বলে ১৯ রান করেন।

বেঙ্গালুরুর হয়ে ২ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। একটি করে উইকেট নিজের ঝুলিতে পুরেন ম্যাক্সওয়েল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url