সিলেটে ত্রাণ নিয়ে কাড়াকাড়ি, পুলিশের লাঠিচার্জ


May 22, 2022 at 06:00AM
from somoynews.tv | RSS Feed

সিলেটের কোম্পানীগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তবে ত্রাণের তুলনায় ত্রাণ নিতে আসা মানুষের সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় ত্রাণ প্রত্যাশীদের মাঝে শুরু হয় কাড়াকাড়ি ও হট্টগোল।

শনিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলার থানাবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।


মন্ত্রী ইমরান আহমদ শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ আসেন। এ সময় ১২০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণের জন্য রাখা হয়। প্রতিটি ইউনিয়নের ২০ জন করে ৬ ইউনিয়নে ১২০ জনের জন্য ত্রাণ সামগ্রী আনা হয়। কিন্তু মন্ত্রী ত্রাণ বিতরণ করবেন- এমন খবর পেয়ে বন্যাকবলিত এলাকার প্রায় পাঁচশতাধিক মানুষের সমাগম হয় থানাবাজার এলাকায়। মন্ত্রী ৪-৫ জনকে ত্রাণসামগ্রী বিতরণ করে তিনি সেখান থেকে চলে যান। তিনি যাওয়ার পরপরই সেখানে শুরু হয় ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। ধস্তাধস্তি করে অনেকেই ছিনিয়ে নেন ত্রাণের পেকেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশলাঠিচার্জ করে। প্রায় ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এদিকে ত্রাণ না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন বেশিরভাগ বানভাসি মানুষ।


আরও পড়ুন: বসতঘরের চারপাশে থই থই পানি, ত্রাণের জন্য হাহাকার


এ বিষয়ে উপজেলার ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী জানান, মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ২০ জন করে ত্রাণ দেওয়ার তালিকা করা হয়। কিন্তু মানুষ জড়ো হন কয়েকশ। গ্রাম ও ওয়ার্ডে পর্যাপ্ত খাদ্যসামগ্রী দিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না।


উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, ত্রাণ দেওয়ার জন্য ২০০ জনের তালিকা করা হয়েছিল। মন্ত্রীকে দিয়ে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কিন্তু খবর পেয়ে আজ সেখানে তালিকার বাইরের লোকজন এসে হট্টগোল শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে।


ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে হলেও জানান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url