মহাব্যবস্থাপক পদনাম পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র


May 26, 2022 at 11:28PM
from jagonews24.com | rss Feed

মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পদনাম পরিবর্তন করে প্রশাসনিক পরিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে জিএম বা মহাব্যবস্থাপক পদনামের পরিবর্তে পরিচালক পদনাম ব্যবহার হবে। একইভাবে উপমহাব্যবস্থাপক পদনামের স্থলে অতিরিক্ত পরিচালক পদনাম ব্যবহার হবে।

বৃহস্পতিবার (২৬ মে) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর রেগুলেশন উইং থেকে প্রশাসনিক পরিপত্র দিয়ে বাংলাদেশ ব্যাংকের সব অফিস ও বিভাগ বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জেনারেল বিভাগের জিএম বা মহাব্যবস্থাপকের ক্ষেত্রে এখন থেকে পরিচালক (অফিসের নাম বা বিভাগ/সেল/ইউনিট/একাডেমি নামের সংক্ষিপ্ত রূপ) পদনাম ব্যবহার হবে। এভাবে পরিসংখ্যন বিভাগ বা ইঞ্জিনিয়ার বিভাগের ক্ষেত্রে মহাব্যবস্থাপক বা উপ-মহাব্যবস্থাপক পদনামের পরিবর্তে পরিচালক বা অতিরিক্ত পরিচালক পদনাম ব্যবহার হবে।

ইএআর/ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url