মাটি খুঁড়ে ড্রামের মধ্যে মিলল কঙ্কাল


May 31, 2022 at 06:03AM
from somoynews.tv | RSS Feed

যশোরে ব্যক্তি মালিকানাধীন জমিতে পুঁতে রাখা ড্রাম থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ড্রামটি পায় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বজলুর রহমান নামে একজন ব্যাংকার আড়াই বছর আগে মোতালেব বাবু নামে একজনের কাছ থেকে বিমান অফিসের পেছনের সোয়া চার শতক জমি কিনে নেন। সম্প্রতি তিনি ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য শ্রমিকদের নিয়োজিত করেন। ভবনের ভিত নির্মাণের জন্য দুই ফুট মাটি খননের পর শ্রমিকরা একটি রিং স্লাব দেখতে পান। স্লাবটি উঠানোর সময় একটি ড্রাম পায় তারা। ড্রাম থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামটি উঠিয়ে এর ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করে। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জমির পূর্বের মালিক মতলেব বাবু জানান, তার জমিতে পুকুর থাকা অবস্থায় তিনি মশিউর রহমান বাবু নামে এক ব্যবসায়ীর কাছে জমি বিক্রির জন্য বায়না করেন। এরপর মশিউর রহমান বাবু পুকুরটি ভরাট করে সেখানে একটি অফিস নির্মাণ করেন। তবে জমিটি কিনতে না পারায় তিনি ব্যাংকার বজলুর রহমানকে নিয়ে আসেন। এরপর বজলুর রহমান জমির মূল্য পরিশোধ করলে তাকে জমিটি রেজিস্ট্রি করে দেয়া হয়।

ওই জমিতে কে বা কারা কখন মানুষের লাশ গুম করেছে তা তার জানা নেই বলেও দাবি করেন তিনি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কয়েকবছর আগে লাশ ড্রামে করে জমিতে পুতে রাখা হয়েছিল। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url