ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


May 08, 2022 at 05:03AM
from somoynews.tv | RSS Feed

ব্রাহ্মণবাড়িয়ার জেলা কারাগারে মো. মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ মে) সন্ধ্যায় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মো. মেজবাহ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে ও সদর উপজেলার ঘাটুরা এলাকার আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক।


ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু


তিনি জানান, চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মেজবাহ উদ্দিন গত ২১ মার্চ থেকে কারাগারে ছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url