তীব্র দাবদাহে বিপর্যস্ত নয়াদিল্লি


May 17, 2022 at 06:00AM
from somoynews.tv | RSS Feed

তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি।

রোববার (১৫ মে)  মহানগরীতে সর্বোচ্চ ৪৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুধু তাই নয় আশপাশের রাজ্যগুলোতেও গড় তাপমাত্রা ৪৭ ডিগ্রী সেলসিয়াস। প্রতিবেশী পাকিস্তানেও দাবদাহ অব্যাহত আছে। এমন তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন।

রোববার রাজস্থানের যোধপুরের রাস্তায় পানি ছিটিয়ে তাপমাত্রার তীব্রতা কমানোর চেষ্টা করে স্থানীয় কর্তৃপক্ষ। শহরটিতে এদিন তাপমাত্রা ছিলো ৪৫ ডিগ্রী সেলসিয়াস।

এক কর্মকর্তা বলেন,  কয়েকদিন ধরেই তীব্র গরম। পৌরসভা থেকেই পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। এই যন্ত্রগুলো বায়ুতে থাকা ধুলা কমাতেও ব্যবহার করা হয়।

ভারতের আবহাওয়া দফতর জানায়, শুধু রাজস্থান নয় আশপাশের রাজ্যগুলোতে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। এদিন উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবে ৪৭ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েকদিন এই অবস্থা বিরাজ করবে।

তবে, সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতের রাজধানী নয়াদিল্লির। রোববার শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৯ ডিগ্রী সেলসিয়াস। এমনকি শহরের আশপাশের অঞ্চলগুলোতে ৪৯ দশমিক দুই ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলোও ঠিকমতো কাজ করছে না।

এক ভুক্তভোগী বলেন, যেভাবে গরম পড়ছে তাতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো কাজ করছে না। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে। আমরাও ঠিকমতো কাজ করতে পারছি না।

 আরও পড়ুন-  এপ্রিলের গরমেই নাজেহাল মে মাস নিয়ে আতঙ্কে ভারত পাকিস্তান

দাবদাহের কারণে প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে রাজ্য সরকার। জারি করা হয়েছে বেশ কয়েকটি সতর্কতা। আগামী সপ্তাহ নাগাদ তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া অফিস।

এদিকে, পাকিস্তানেও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। কয়েকদিন ধরেই দেশজুড়ে দাবদাহ অব্যাহত আছে। গরমের প্রভাব পড়েছে চিড়িয়াখানায় থাকা প্রাণীদের ওপরও। নাগরিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাইরে বের হতে বলেছেন কর্তৃপক্ষ।

ভারতীয় উপমহাদেশে তীব্র দাবদাহের কারণে শতকোটি মানুষ স্বাস্থ্যসহ নানা ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এমন আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তারা। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url