যুক্তরাষ্ট্রে বিড়ালের জন্য লড়াইয়ে জিতলেন লাখ ডলার


May 15, 2022 at 05:03AM
from somoynews.tv | RSS Feed

যুক্তরাষ্ট্রের নাগরিক আন্না ডেনিয়েলি তার পোষা বিড়ালের জন্য আদালতে লড়েছেন তিন বছর। তবে শেষমেশ বিড়ালের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্ষতিপূরণ পেয়েছেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন সোয়া লাখ মার্কিন ডলার। খবর এনডিটিভির।

মিসকা নামের বিড়ালটির বিরুদ্ধে অভিযোগ ছিল, বিড়ালটি প্রতিবেশীদের বাড়িতে ঘুরে বেড়ায় এবং পোষা প্রাণীকে হেনস্তা করে। শুধু এই অভিযোগ প্রমাণিত না হওয়ার জন্য আন্না পেয়েছেন ৩০ হাজার ডলার। সেই সোয়া লাখ ডলারের ভেতরেই রয়েছে এই অর্থ।

আন্না ডেনিয়েলি বসবাস করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। সেখানেই তার এক প্রতিবেশী সেই পোষা বিড়ালটির বিরুদ্ধে এসব অভিযোগ এনেছিলেন। ওই প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে মিসকাকে জেলে নেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়। সেই সময় শহরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্নাকে জরিমানাও করেছিল। মূলত এরপরই আইনি পথ বেছে নেন আন্না। তার কাছ থেকে জরিমানা চাওয়া হলে তিনি সরকারি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন।

স্থানীয় এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আন্নার আইনজীবী জন জিমারমান বলেন, ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অযৌক্তিক ও অবিশ্বাস্য বিচার করেছিল। এখন আদালত যে রায় দিয়েছে তা সত্যিকার অর্থেই ঐতিহাসিক।

বিড়ালের জন্য আন্নার আইনি লড়াই সহজ ছিল না। কেননা এর জন্য তাকে তিন বছর আদালতে যেতে হয়েছে। অবশেষে আদালত বলেছেন, আন্নার বিড়াল মিসকার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা একেবারে ভিত্তিহীন।

আরও পড়ুন: চার কানের বিড়াল!

শুধু আন্নায় নয় তার মতো আরও অনেকেই যুক্তরাষ্ট্রে এমন হয়রানির শিকার হয়েছেন। এসব কারণে অনেকেই পোষা প্রাণী রাখা ছেড়েও দিয়েছেন।

এক গবেষণা বলছে, ইচ্ছা থাকার পরও অনেকে পোষা প্রাণী রাখতে পারেন না। ভ্রমণের সময় পোষা প্রাণীটি কোথায় থাকবে, এই বিষয়ে চিন্তা করে ৩৪ শতাংশ মানুষ বাড়িতে পোষা প্রাণী রাখেন না। তাছাড়া সময়ের অভাবে পোষা প্রাণী রাখেন না ২৮ শতাংশ মানুষ। বাড়ির মালিক পোষা প্রাণী রাখতে না দেওয়ার কারণে ২৮ শতাংশ মানুষ বাড়িতে পোষা প্রাণী রাখতে পারেন না।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url