২০২৪ পর্যন্ত বায়ার্নেই থাকছেন ন্যুয়ার


May 24, 2022 at 04:54AM
from somoynews.tv | RSS Feed

বুন্দেস লিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন বিশ্বকাপজয়ী জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত বায়ার্নে থাকছেন ৩৬ বছর বয়সী এই কিংবদন্তি।

সোমবার এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ বিষয়টি নিশ্চিত করেছে। বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত ন্যুয়ার বলেন, 'আমি আনন্দিত যে, বায়ার্নের হয়ে আমার যাত্রা চলমান থাকছে।

গত এক দশকে বায়ার্নের অজস্র সফলতার কাণ্ডারি ন্যুয়ারকে দলে ধরে রাখতে পেরে উচ্ছ্বসিত তার দলও। বায়ার্ন মিউনিখের নির্বাহী পরিচালক ও ক্লাবটির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান বেজায় খুশি দলের অধিনায়ককে ধরে রাখতে পেরে। তিনি বলেন, 'ম্যানুয়েল ন্যুয়ার বিশ্বের সেরা গোলরক্ষক এবং বছরের পর বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ের  শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছেন। এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা ধরে রেখে খেলাটা অনেক বড় অর্জন তার। বায়ার্নের ইতিহাসকে প্রতিনিধিত্ব করাদের মধ্যে একজন ন্যুয়ার।

আরও পড়ুন:বায়ার্নের রাজত্বে নিজেদের প্রথম শিরোপা লাইপজিগের

২০১১ সালে শালকে জিরো ফোর থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন ম্যানুয়েল ন্যুয়ার। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করার পথে গোল্ডেন গ্লোভস জেতা ন্যুয়ার ইতিমধ্যেই সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বায়ার্নের হয়ে গত ১১ মৌসুমে দশবার জিতেছেন বুন্দেসলিগার শিরোপা। ২০১৩ ও ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পথেও গোলপোস্ট সামলিয়েছেন তিনি।  ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৭২টি ম্যাচ খেলেছেন এই মহাতারকা। নতুন চুক্তি শেষ হতে হতে এই তারকার বয়স হয়ে যাবে ৩৮। উভয় পক্ষের আশা বায়ার্নের হয়েই তিনি তার ক্যারিয়ার শেষ করবেন।

আরও পড়ুন:লেওয়ানডোস্কিকে বার্সেলোনা ‘বহন করতে পারবে না’

এদিকে আরেক বিশ্বকাপজয়ী জার্মান তারকা টমাস মুলারের সঙ্গেও ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ব্যাভেরিয়ান দলটি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url