প্রথম দল হিসেবে প্লে-অফে পান্ডিয়ার গুজরাট

May 11, 2022 at 05:30AM
from somoynews.tv | RSS Feed
লখনৌ সুপার জায়ান্টসকে মাত্র ১৪৫ রানের টার্গেট দিয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। সেটাও পূরণ করতে পারেনি লোকেশ রাহুলের দল। পান্ডিয়ার দলের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। তাতে এবারের আসরের প্রথম হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করল পান্ডিয়া বাহিনী।
আইপিএলের প্লে-অফের আরও তিনটি কোটা বাকি। ১২ ম্যাচ শেষে গুজরাটের পয়েন্ট এখন ১৮। সমানসংখ্যক ম্যাচে লখনৌর পয়েন্ট ১৬। তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ও চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ১৪ করে। পরের চারটি স্থানে থাকা দলগুলোর পয়েন্ট ১০ করে। এদের মধ্যে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, ও পাঞ্জাব কিংসের ম্যাচ বাকি ৩টি করে। এই তিন দলের মধ্যে কোনো দল বাকি সব কটি ম্যাচে জয় পেলে পয়েন্ট ১৬, অর্থাৎ পান্ডিয়াদের ধরার সাধ্য তাদের নেই।
রান তাড়া করতে নেমে ৮২ রানে গুটিয়ে গেছে লখনৌর ইনিংস। মাত্র তিন জন খেলোয়াড় দশের ঘর পেরুতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে দীপক হোদা ২৭, আভেস খান ১২ ও কুইন্টন পি কক ১১ রান করে। গুজরাটের হয়ে ২৪ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন রশিদ খান। ২টি করে উইকেট নিয়েছেন সাই কিশোর ও ইয়াশ দায়াল। শামি নেন ১ উইকেট।
এর আগে শুভমান গিলের ৬৩, ডেভিড মিলারের ২৬ ও রাহুল তেওয়াটিয়ার ২২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় গুজরাট। গিলের ৪৯ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। লখনৌর হয়ে ২টি উইকেট নেন আভেস খান। ১টি করে উইকেট শিকার করেন মহসিন খান ও জেসন হোল্ডার।
আরও পড়ুন: পারফর্ম করেই কোহলিকে ফর্মে ফিরতে বললেন গাভাস্কার
লখনৌ একাদশ-
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, মার্কাস স্টয়নিস, দীপক হোদা, ক্রুনাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, আভেস খান, করন শর্মা, দুষ্মন্ত চামিরা ও মহসিন খান।
আরও পড়ুন : আইপিএল ছাড়লেন হেটমায়ার
গুজরাট একাদশ-
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, শুভমান গিল, সাই কিশোর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, ইয়াশ দায়াল ও আলজারি জোসেফ
]]>