চট্টগ্রামে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান সিএমসিএল-সিসিএলের যৌথ ইফতার

April 27, 2022 at 05:03AM
from somoynews.tv | RSS Feed
চট্টগ্রামে প্রথমবারের মতো যৌথভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান চিটাগাং মাল্টি চ্যানেল লিমিটেড (সিএমসিএল) ও চিটাগাং কমিউনিকেশনস্ লিমিটেড (সিসিএল)। মঙ্গলবার (২৬ এপ্রিল) নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দীন মাসুদ জানান, বর্তমানে অ্যানালগ ব্যবস্থায় তারের মাধ্যমে ক্যাবল টিভি চ্যানেলের সম্প্রচার করা হয়। এ পদ্ধতিতে ক্যাবল অপারেটরদের সার্ভার থেকে অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে ডিজিটালি টেলিভিশনে পাঠানো হয়। অ্যানালগের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্যাবল অপারেটররা। ক্যাবল টিভি চ্যানেলের সম্প্রচার অ্যানালগ থেকে ডিজিটাল করা হবে। সেটটপ বক্স বসানোর মাধ্যমে গ্রাহকরা নিখুঁত, ঝকঝকে ছবি উপভোগ করতে পারবেন।
নিজাম উদ্দীন আরও জানান, সেটটপ বক্স হলো এক ধরনের রিসিভার যন্ত্র। এটি টিভি ডিকোডার হিসেবে কাজ করে। এর দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে থাকবে।
সিসিএলের পরিচালক শ্যামল পালিত জানান, অ্যানালগ ব্যবস্থায় ৬০টির মতো টিভি চ্যানেল দেখা গেলেও সেটটপ বক্স লাগালে গ্রাহকরা আড়াইশ’র মতো চ্যানেল দেখতে পারবেন। গ্রাহকরা চাইলে আড়াইশ, দেড়শ কিংবা একশ চ্যানেলের জন্য আলাদা আলাদা প্যাকেজও নিতে পারবেন। এতে বাংলাদেশের চ্যানেল, নিউজ চ্যানেল, শিশুদের চ্যানেলের আলাদা আলাদা অপশন থাকে।
আরও পড়ুন: রাতে হতদরিদ্র, সকালেই ৩৫ লাখ টাকার সম্পদের মালিক!
সেটটপ বক্সের দাম সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রাখার আশাবাদ সিসিএল পরিচালকের।
এদিকে, প্রথমবারের মতো সিএমসিএল ও সিসিএল যৌথভাবে ইফতারের আয়োজন করায় খুশি ক্যাবল অপারেটরদের নেতা লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও সিসিএলের পরিচালক আবুল হাসনাত মো. বেলাল।
ইফতার মাহফিলে সিসিএলের পরিচালক শ্যামল পালিত, সিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মো. বেলাল, সিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দীন মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ ক্যাবল অপারেটর ব্যবসার সঙ্গে যুক্ত সবাই অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
]]>