রমজান মাসেও মানুষ স্বস্তিতে নেই: ফখরুল


April 04, 2022 at 05:19AM
from somoynews.tv | RSS Feed

পবিত্র রমজান মাসেও মানুষ স্বস্তিতে দিন কাটাতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৩ এপ্রিল) এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আজকে মাহে রমজানের মধ্যেও আমরা শান্তিতে স্বস্তিতে দিন কাটাতে পারছি না। আমাদের প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। এলপিজি গ্যাসের দামও টানা বাড়িয়ে চলেছে। তারা বাজার ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা করে আজকে দেশে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে সরকার।

 

আরও পড়ুন:  রোজার প্রথম দিনেই ঢাকায় তীব্র গ্যাস সংকট


ফেব্রুয়ারি, মার্চে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর এপ্রিল মাসেও দাম বৃদ্ধির নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ব বাজারে দাম বৃদ্ধির কথা বলে সরকার টানা তিন মাস এলপিজির দাম বাড়াল।


রাজধানীর ট্রাফিক ব্যবস্থার ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে (রোববার) এখানে অনেক মেহমান আসতে পারেননি, আলেম-ওলামা, মাদরাসার ছেলে-মেয়েরা আসতে পারেননি। কারণটা কী? ট্রাফিক জ্যাম। এত ভয়াবহ ট্রাফিক জ্যাম যে, কেউ এসে পৌঁছাতে পারেননি। ইফতারের ঠিক ১৫ মিনিট আগে অর্ধেক অতিথি অনুষ্ঠানে এসে পৌঁছাতে পেরেছেন। বিএনপি মহাসচিব প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে থেকে পরে পথ থেকে মোটরসাইকেলে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান।

 

আরও পড়ুন:  বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের


মির্জা ফখরুল আরও বলেন, প্রতি বছর আমরা ১৬ কোটি মানুষের প্রিয় মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেছি। দুর্ভাগ্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের কাছে থেকে ৮ হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় রয়েছেন।


তিনি বলেন, আমরা এই মাহে রমজানে আশা করেছিলাম, সব জিনিসপত্রের দাম কমবে। না কমলে অন্তত বাড়বে না। দুর্ভাগ্যের কথা যে, প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যেটা নিয়ে আপনারা লক্ষ্য করেছেন যে, আমরা দলের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি।

 

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url