কিশোরীর সঙ্গে সম্পর্ক, নরওয়ের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ


April 10, 2022 at 05:55AM
from somoynews.tv | RSS Feed

এক কিশোরীর সঙ্গে দীর্ঘকাল ধরে সম্পর্ক থাকার বিষয়টি প্রকাশ পাওয়ার পর পদত্যাগ করছেন নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী অড রজার এনোকসেন। শনিবার (৯ এপ্রিল) তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ে সরকার।

নরওয়েভিত্তিক সংবাদ সংস্থা এনটিবির বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য লোকাল। এনোকসেনের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিষয়টি সামনে আসার পর এমন একটি সিদ্ধান্ত প্রয়োজন ছিল।’ 

এনোকসেন এর আগে শনিবার বার্তা সংস্থা এনটিবিকে বলেন, ‘আমি বেশ কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছি। আমার কাজ অন্যদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এ জন্য আমি ক্ষমা চাইব।’  

নরওয়ের আরেক সংবাদমাধ্যম দৈনিক ভিজির তথ্য অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী এনোকসেন ২০০৫ সালে এই সম্পর্কে জড়ান। তখন হাইস্কুলে পড়া ওই কিশোরীর বয়স ১৮ বছর। আর এনোকসেনের বয়স ছিল ৫০ বছর। 

আরও পড়ুন: আকস্মিক কিয়েভ সফরে বরিস জনসন

সেই কিশোরী এখন ত্রিশোর্ধ্ব নারী। মন্ত্রীর সঙ্গে সম্পর্কের বিস্তারিত জানিয়ে সংবাদমাধ্যম দৈনিক ভিজিকে তিনি বলেন, রাজনীতি নিয়ে আগ্রহ থাকায় তিনি এনোকসেনের দ্বারা ‘প্রভাবিত’ হয়েছিলেন। আর এটিকে সুযোগ হিসেবে নিয়ে ‘যা চেয়েছেন, তা পেতে নিজের ক্ষমতা ও পদকে ব্যবহার করেছেন’ এনোকসেন। 

ওই নারীর মতে, তারা ২০০৬ সালের শেষ দিক থেকে ২০০৭ সাল পর্যন্ত এনোকসেনের অফিসে কমপক্ষে ১২ বার দেখা করেছিলেন। এ সময় তিনি (এনোকসেন) জ্বালানিমন্ত্রী ছিলেন। 

প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর সাংবাদিকদের বলেন, গত বছরের সাধারণ নির্বাচনের পর প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হওয়ার আগে এনোকসেন তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করেননি। যত দ্রুত সম্ভব একজন নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url