চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত, আটক এক


April 24, 2022 at 12:45AM
from jagonews24.com | rss Feed

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শরীফ (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ তারা গেইট সংলগ্ন একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বশর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে জানান, ছুরিকাহত যুবক কাজ শেষ করে বাসায় ফেরার পথে তারা গেইট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই যুবক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহোবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

ইকবাল হোসেন/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url