খুলনায় বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত


April 19, 2022 at 05:56AM
from somoynews.tv | RSS Feed

যাত্রীবাহী বাসের ধাক্কায় খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার উপপরিদর্শক নাসিম উদ্দিন নিহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রূপসা উপজেলার ইলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এ তথ্য নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সিটি এসবি’র উপপরিদর্শক নাসিম উদ্দীন তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে যাচ্ছিল।


সন্ধ্যায় জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে উঠলে মোংলা থেকে রূপসাগামী জ্যোতি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।


এতে মোটরসাইকেল থেকে নাসিম ও আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আটকে যায়। প্রায় দুই কিলোমিটার বাসচালক মোটরসাইকেলটি টেনে রূপসা বাসস্ট্যান্ডে গিয়ে থামে।


এ ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।


গুরুতর আহত দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান এসআই নাসিম।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url