অভিষেকের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন
April 04, 2022 at 05:11AM
from somoynews.tv | RSS Feed
জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অভিনেতার কলকাতার বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হলো প্রয়াত এই অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান।
সাদা কালো ছবিতে অভিষেক জুঁইয়ের মালায় ঢাকা চারপাশ। তার মাঝে হাসিমুখে ছবিতে সকলের প্রিয় মিঠু কারও আবার মিঠুদা। অভিনেতার পুরো শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন তার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: কাশ্মীর ভ্রমণে আবেগপ্রবণ স্বস্তিকা মুখার্জি
অভিষেকের শ্রদ্ধা অনুষ্ঠানে এসেছিলেন, শতাব্দী রায়, ভাশিস মুখোপাধ্যায়, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মা নন্দিনী পালকে নিয়ে এসেছিলেন প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনী পাল। অঙ্কুশের সঙ্গে আসেন ঐন্দ্রিলা। এছাড়াও ছিলেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবনী সরকার।
আরও পড়ুন: আমি খুবই সাধারণ একজন মানুষ: মীর
হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৭ বছর বয়সে মারা যান কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক। স্টার জলসার একটি নন ফিকশন শো-এর শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর বাড়ি ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক।
সূত্র: এই সময়
]]>