চোরাই গরু মালিককে ফিরিয়ে দিল পুলিশ

April 23, 2022 at 06:05AM
from somoynews.tv | RSS Feed
মাগুরায় চোরাই গরু উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দিয়েছে হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) মাগুরা সদর থানার কুন্ডলী এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এ কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই উজ্জল ঘোষ জানান, সকাল ১০টার দিকে হঠাৎ তাদের কাছে এক ব্যক্তি ফোন করে বলেন কুছুন্দি এলাকায় রাস্তার পাশে দুটি গরু বাঁধা আছে। তার পাশে একটি ছোট পিকআপ রয়েছে। কিন্তু কোনো মানুষ নেই।
খবর পেয়ে পুলিশ গিয়ে গরু দুটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকেই এক গরুর মালিককে খুঁজে তাকে বুঝিয়ে দেওয়া হয়। আরেকটি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে-চরম-ক্ষতির-মুখে-কৃষক
পরে উক্ত গরুর মালিক দেবীনগর গ্রামের মেম্বার শ্রীচরণ মণ্ডল থানায় এলে তার গরুটিও বুঝে দেওয়া হয়। দুটো গরুই চুরি হয়েছিল বলে জানিয়েছেন তারা।
ঈদ সামনে রেখে মহাসড়কে যেন কোনো বেআইনি কাজ সংঘটিত না হতে পারে সে ব্যাপারে রামনগর হাইওয়ে থানা পুলিশ প্রতিনিয়ত তৎপর আছে বলে জানান এসআই উজ্জল। এদিকে রামনগর হাইওয়ে পুলিশের মানবিক কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী।
]]>