ফেনী জেলা মহিলা দলের কমিটি ঘোষণা

April 24, 2022 at 10:57PM
from jagonews24.com | rss Feed
জুলেখা আক্তার ডেইজীকে সভাপতি এবং জয়নব বানুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের ফেনী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলেখা আক্তার ডেইজীকে সভাপতি এবং জয়নব বানুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের ফেনী জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেএইচ/কেএসআর