লালবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ আহত


April 13, 2022 at 11:12PM
from jagonews24.com | rss Feed

রাজধানীর লালবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কবির হোসেন (২০) নামে এক তরুণ আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ দশ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লালবাগের এতিমখানার পাশে যাত্রী ছাউনিতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহত কবির লালবাগের নিউ পল্টন ইরাকি মাঠ এলাকায় থাকেন।

আহত কবিরের সহকর্মী মো. হান্নান বলেন, একটি কোম্পানিতে আমরা দুজনে চাকরি করি। কবির ওই কোম্পানির ডেলিভারি সেলসম্যান। টাকা কালেকশন করে যাত্রী ছাউনির নিচে টাকা গোনার সময় চার থেকে পাঁচজন ছিনতাইকারী এসে তাকে ঘিরে ফেলে। পরে কবিরকে ছুরিকাঘাত করে তারা মোবাইল ও নগদ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয় বলেন, লালবাগের এতিমখানা এলাকায় এক যুবক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল আমিন/আরএডি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url