ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৪৮ প্রতিষ্ঠানকে জরিমানা


April 11, 2022 at 10:58PM
from jagonews24.com | rss Feed

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিত্যপণ্যের বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে বিভিন্ন অপরাধে ১৪৮টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ এপ্রিল) দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৬১ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫৮টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজারসহ দেশব্যাপী মোট ৬৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১৪৫টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে তিন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ছয় হাজার টাকা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব বাজার অভিযানে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তারা।

ইএআর/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url