রমিজের চার জাতি টুর্নামেন্টকে আইসিসির ‘না’


April 11, 2022 at 05:10AM
from somoynews.tv | RSS Feed

ভারত-পাকিস্তান ও দুই দেশ নিয়ে চার জাতি সিরিজের যে স্বপ্ন দেখেছিলেন রমিজ রাজা, তা বড় একটা ধাক্কা খেয়েছে রোববার (১০ এপ্রিল) আইসিসির বোর্ড মিটিংয়ে। শিডিউলে পর্যাপ্ত সময় না থাকার অজুহাতে রমিজ রাজার চার জাতি ক্রিকেট সিরিজের ধারণাকে নম্রতার সঙ্গে ‘না’ বলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দুবাইয়ে বোর্ড মিটিংয়ে রোববার (১০ এপ্রিল) আইসিসির সদস্যরা পিসিবি চেয়ারম্যানের পরিকল্পনাটিকে সুন্দর বলে মানলেও বলছেন এটি বাস্তবসম্মত নয়। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আইসিসি এই পরিকল্পনা নিয়ে এগোতে রাজি নয়। ব্যস্ত সূচির মাঝে এমন টুর্নামেন্টের জন্য জায়গা বের করা তাদের জন্য অসম্ভব।

রোববারের মিটিংয়ের আলোচনা নিয়ে আইসিসির এক বোর্ড মেম্বার ক্রিকবাজকে বলেন, 'বোর্ড মিটিংয়ে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সেখানে আনুষ্ঠানিকভাবে রমিজকে জানানো হয়, ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি খুবই ভালো প্রস্তাব, কিন্তু বাস্তবতা হলো, ব্যস্ত সূচি এবং পূর্ব নির্ধারিত আইসিসির ইভেন্টের জন্য এটাকে কার্যকর করা সম্ভব নয়। এফটিপি ঠিক করা হয়ে গেছে এবং আইসিসি নির্ধারিত সূচির ভিত্তিতেই বাজারে এগিয়ে যেতে চায়।'

আরও পড়ুন:পিসিবির চেয়ারম্যান হিসেবে শঙ্কায় রমিজ রাজার ভবিষ্যৎ

আইসিসির সেই সদস্য আরও জানান, যেসব সদস্য দেশকে রমিজ তার পরিকল্পনায় রাখেনি তারা এই প্রস্তাবে খুব একটা আমোদিত হয় নি। ভারত,পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে যে চার জাতি সিরিজের পরিকল্পনা করেছিলেন রমিজ, তা নিয়ে অসন্তুষ্ট হয়েছে বাকি দেশগুলো।

রমিজও আইসিসির মিটিংয়ে ওঠা আলোচনা নিয়ে তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন, 'আইসিসির আজকের  মিটিংয়ে চার জাতি সিরিজ নিয়ে দুর্দান্ত আলোচনা হয়েছে। ধারণা হিসেবে এটিকে স্বাগত জানানো হয়েছে এবং এর ওপর বিতর্ক হয়েছে এবং খেলাটির স্বার্থের প্রচারের জন্য ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। শুভস্য শিঘ্রম! আগামীকাল আমি আমার অফিসে ফিরে যাবো।’

এদিকে পিসিবির চেয়ারম্যান হিসেবে শঙ্কায় রমিজ রাজার ভবিষ্যৎ। রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার পেছনে সবটা অবদানই ছিল পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের! প্রধানমন্ত্রী হিসেবে তার পতন ঘটেছে। রমিজ রাজার তাহলে কী হবে? ঘটনার ধারাবাহিকতায় তার পরিণতিও কি খানের মতোই হবে?

পাকিস্তানের পত্রিকা ডেইলি এক্সপ্রেসের খবর অনুযায়ী, সরিয়ে দেওয়ার আঁচ পেলে  নিজে থেকেই দায়িত্ব ছাড়বেন রমিজ।

প্রধানমন্ত্রী হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ প্যাট্রনের পদে আসীন ছিলেন ইমরান। যে কারণে বোর্ডে তার হস্তক্ষেপ করার ক্ষমতাও ছিল একটু বেশি। পিসিবিও অনেকটা তার নির্দেশেই পরিচালিত হতো। এখন খানের বিদায়ে পিসিবির ভাগ্যে কী লেখা আছে? শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান।

আরও পড়ুন:সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হতে চান আফগান ক্রিকেটাররা

রমিজ রাজার আগে এহসানির মানির কাজে মোটেও সন্তুষ্ট ছিলেন না ইমরান। রমিজের আগের মেয়াদে ২০১৮ সালের আগস্ট মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন মানি। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদে আসীন ছিলেন তিনি।

অন্যদিকে ১৯৮৪ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় রমিজ রাজার। এরপর এক যুগেরও বেশি সময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। ৫৭ টেস্টে ২ সেঞ্চুরিতে ২৮৩৩ রান করেছেন রমিজ রাজা। এ ছাড়া ওয়ানডে ক্রিকেটে ১৯৮ ম্যাচে তার রান আছে ৫৮৪১।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url