যে কারণে হ্যারি পটার লেখিকার নাম নিলেন পুতিন


March 26, 2022 at 05:07AM
from somoynews.tv | RSS Feed

জনপ্রিয় শিশুতোষ সাহিত্য ‘হ্যারি পটার’ সিরিজের লেখিকা জে কে রাউলিংয়ের নাম নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৫ মার্চ) রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে এক বৈঠকে পশ্চিমাদের সমালোচনা করতে গিয়ে জনপ্রিয় ব্রিটিশ লেখিকার নাম উল্লেখ করেন তিনি।

টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেন, পশ্চিমারা এবার রাশিয়ার সংস্কৃতি ও সভ্যতাকে বাতিল করার চেষ্টা করছে; ঠিক যেভাবে হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিংকে বাতিল করা হয়েছিল। এই বক্তব্যের মধ্যদিয়ে তিনি মূলত রুশ লেখক ও সাহিত্যিকদের পাশাপাশি রাউলিংয়েরও পক্ষ নিয়েছেন।

সম্প্রতি লিঙ্গ ইস্যু নিয়ে মন্তব্য করায় খোদ ইউরোপেই কঠোর সমালোচনার মুখে পড়েন রাউলিং। এই বিষয়টির উল্লেখ করে পুতিন বলেন, রাউলিংকেও বাতিল করা হয়েছিল। কারণ তিনি পশ্চিমের লিঙ্গ অধিকার বিষয়ক দাবি-দাওয়া পূরণ করেননি।’

আরও পড়ুন : যুদ্ধে হেরে গেছেন পুতিন? 

স্কাই নিউজ বলেছে, রাশিয়ার ইউক্রেন অভিযানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পশ্চিমের বেশ কয়েকটি দেশে রুশ সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে। নিজের সবশেষ বক্তব্যের মধ্যদিয়ে পুতিন এই বিষয়টিই সামনে এনেছেন পুতিন।

পুতিন বলেন, ‘আজ তারা আমাদের হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি ও আমাদের দেশের মানুষকে বাতিল করার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে বৈষম্য করা হচ্ছে আমি সেসব বিষয়েই কথা বলছি।’ পশ্চিমের এই কর্মকাণ্ডকে পুতিন ‘ক্যানসেল কালচার’ তথা ‘বাদ দেওয়ার সংস্কৃতি’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন : ১৩৫১ সেনা নিহতের কথা স্বীকার করল রাশিয়া

এটাকে নাৎসিবাদের সঙ্গে তুলনা করে পুতিন বলেন, ‘১৯৩০’র দশকে জার্মানিতে নাৎসিরা বইপত্র পুড়িয়ে ফেলত। সেটাই এখন রাশিয়ার সঙ্গে ঘটছে। তারা রুশ লেখকও তাদের বই নিষিদ্ধ করছে।’ ‘এমন কর্মকাণ্ড আমাদের দেশে চিন্তা করাও অসম্ভব’, যোগ করেন তিনি।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url