কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


March 11, 2022 at 05:06AM
from somoynews.tv | RSS Feed

কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর দেড়টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লামুখী যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাস দেবিদ্বারমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই চালক রবিউল নিহত হন। গুরুতর আহত অপর আরোহী সজিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।

পরে বিকেল সাড়ে চারটার দিকে সজিব মারা যান। দুজনই উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী। কলেজ থেকে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

তাদের নিহতের পর স্থানীয়রা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে বেলা তিনটার দিকে পুলিশ মহাসড়ক থেকে তাদের তুলে দেয়।

আরও পড়ুন: কদমতলীর টিটু হত্যা মামলার আসামি মামুন গ্রেফতার
 

দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, নিহত রবিউল উপজেলা পৌরসভার চেয়ারম্যান বাড়ির জয়দল মিয়ার ছেলে। এছাড়া সজিব দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের আবুল কাশের ছেলে। তারা দুজনেই বন্ধু ছিলেন।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। রবিউলের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে আর সজিবের মরদেহ এখনও হাসপাতালে আছে।’

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url