ইয়াসিরের উইকেট বেশি পোড়াচ্ছে অধিনায়ককে
March 20, 2022 at 11:51PM
from bangla - Home
টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তখন সাজঘরে। মুশফিকুর রহিমের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন ইয়াসির আলি চৌধুরি। বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে ওঠা কাগিসো রাবাদার বাউন্সার বুঝতে না পেরে আউট হয়ে যান শূন্য রানে জীবন পাওয়া ইয়াসিরও। অধিনায়ক তামিম ইকবালের মতে, এই উইকেটেই সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তাদের।