রামপালে উদ্ধার কুমির সুন্দরবনে অবমুক্ত


March 12, 2022 at 05:11AM
from somoynews.tv | RSS Feed

রামপাল খালে জেলেদের জালে আটকে পড়া একটি নোনাপানির কুমির উপমন্ত্রীর সহায়তায় উদ্ধার করে বন বিভাগ।

শুক্রবার (১১ মার্চ) বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বন রক্ষীরা কুমিরটিকে উদ্ধার করে সুন্দরবনের খালে অবমুক্ত করে।


আরও পড়ুন: ৯৯৯-এ কল পেয়ে কুমির উদ্ধার


বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ফোন পেয়ে লোকালয় থেকে জেলেদের জালে আটকে পরা একটি ৭/৮ বছর বয়সী কুমিরকে উদ্ধার করেন। 


আজাদ কবির আরও বলেন, শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে আবার সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়েছে। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার সহায়তা না করলে হয়তো কুমিরটি পাওয়া যেতো না। তবে উদ্ধার করে সাথে সাথে তাকে ফোনে বিষয়টি জানাই।


আরও পড়ুন: নবাববাড়িতে বন্দি ছিল লোনাপানির কুমির


সন্ধ্যায় আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি করমজল খালে অবমুক্ত করি। কুমিরটি লম্বায় ৪ ফুট। বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। এর আগে গত মাসেও রামপাল থেকে আরো একটি কুমিরের বাচ্চা উদ্ধার করা হয়েছে বলে জানায় বনের এ কর্মকর্তা। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url