‘বদলে যাওয়া কক্সবাজার’ উৎসব বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


March 31, 2022 at 05:31AM
from somoynews.tv | RSS Feed

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহহস্পতিবার (৩০ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন ‘উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার’ জমকালো উৎসবটি। বদলে যাওয়া এই কক্সবাজারের সাফল্য তুলে ধরতে বৃহস্পতিবার সৈকতের লাবণী পয়েন্টে এই উৎসব অনুষ্ঠিত হবে।

এ দিন সৈকতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এই উৎসব আয়োজন করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। বাস্তবায়ন করছে কক্সবাজার জেলা প্রশাসন।


দিনব্যাপী এই জনসচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে লাবণী সমুদ্র সৈকতে মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া স্কুল পর্যায়ে গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে বাংলাদেশ ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)- এর ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মত স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সবগুলো সূচকে উত্তীর্ণ হতে সক্ষম হয়।

এরপর, গত ৮ জুন ২০২১ তারিখ জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকসোক) সিডিপি’র উল্লিখিত সুপারিশে অনুমোদন প্রদান করে। 

আরও পড়ুন : সন্ত্রাস দমনে শেখ হাসিনাকে রাজাপাকসার অভিনন্দন

সবশেষে জাতিসংঘ সাধারণ পরিষদ গত ২৪ নভেম্বর ২০২১ তারিখে ০৫ (পাঁচ) বছরের প্রস্তুতিকালসহ স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের সুপারিশে অনুমোদন প্রদান করে।


আশা করা হচ্ছে যে পাঁচ বছর প্রস্তুতিকাল শেষে বাংলাদেশের উত্তরণ ২০২৬ সালে কার্যকর হবে।


বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশই একমাত্র দেশ যেটি কিনা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত উত্তরণের তিনটি মানদণ্ড পূরণের মাধ্যমে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। 
বাংলাদেশ এমন একটি সময়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করল যখন সমগ্র দেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে।

 
আরও পড়ুন : ‘জাতিসংঘে মানবতার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, কোনো দেশের বিরুদ্ধে নয়’

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের ঐতিহাসিক অর্জনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে আপামর জনসাধারণকে অবহিতকরণ এবং তাদের আত্মসম্মান ও মর্যাদাবোধ জাগিয়ে তোলা প্রয়োজন যা বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপ অর্জনে সহায়ক হবে। এরই প্রথম ধাপ হিসেবে আগামী ৩১ মার্চ ২০২২ তারিখ কক্সবাজার জেলার লাবণী সৈকতে উত্তরণ উদ্‌যাপন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।


এ অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসমূহ এবং স্থানীয় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি আপামর জনসাধারণের কাছে তুলে ধরা সম্ভব হবে। 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে যে অভাবনীয় আর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়েছে—এই আয়োজনটি হবে সেই অর্জনেরই একটি বিশেষ স্বীকৃতি।


একই সঙ্গে উক্ত অনুষ্ঠানটির মাধ্যমে এই ঐতিহাসিক জাতীয় অর্জন সম্পর্কে জনমনে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে যা জাতি হিসেবে অদূরভবিষ্যতে আমাদের চলার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে

 

 




 




 

 

 

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url