ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
March 11, 2022 at 11:48PM
from jagonews24.com | rss Feed
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা পিয়ারা বেগম (৪৫) ও তার দুই ছেলে ছোটন খান (১৮) ও নাছিব খান (২২)। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সায়লা শায়মীন জেসি মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে...
মাহফুজুর রহমান নিপু/এএইচ/এমকেআর