শ্রাবন্তীকে কটাক্ষ সাবেক স্বামীর
March 16, 2022 at 05:17AM
from somoynews.tv | RSS Feed
হরহামেশাই নিজের সিনেমার চেয়ে ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিবাহ বিচ্ছেদ, রাজনীতির মাঠ আবার প্রাণী আইন মামলায় নেট মাধ্যমের চর্চায় থাকেন তিনি।
সম্প্রতি এই অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশান শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তাদের দুইজনের এই কাদা ছোড়াছুড়ির কাহিনী নতুন কিছু নই অবশ্য।
এবার শ্রাবন্তীর এই সাবেক স্বামী প্রসঙ্গ তুলেছেন যে, প্রত্যেক বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় ও? কিন্তু কেন? বছর দুই হলো তারা আলাদা থাকছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। নেই যোগাযোগও।
আরও পড়ুন:কোয়েলের সিনেমায় অভিনয় নিয়ে যা বলেছিলেন রঞ্জিত মল্লিক
রোশানের সঙ্গে বিচ্ছেদের পর এই অভিনেত্রী নাম জড়ান ব্যবসায়ী, প্রতিবেশী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। শোনা যাচ্ছে দুইজনে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
তবে ভারতীয় সংবাদমাধ্যমে রোশান বলেছেন, 'এটি শ্রাবন্তীকে উদ্দেশ্য করে লিখেননি। তিনি আরও বলেন, অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু অনেক সময়ে আমাদের মনেও তো নানা ধরনের প্রশ্ন আসে। তাই না? এটা সে রকমই এক প্রশ্ন।'
]]>