মানুষ মুখ ঢেকে টিসিবির লাইনে দাঁড়ায়: আফরোজা আব্বাস
March 23, 2022 at 05:30AM
from somoynews.tv | RSS Feed
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
তিনি বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ মাস্ক পরে মুখ ঢেকে টিসিবির লাইনে দাঁড়িয়ে আছে। আর আপনারা বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে সন্তানের জন্মদিন পালন করে বিদেশিদের দিয়ে নৃত্য করাচ্ছেন।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নগরীর রিভার ভিউ রেস্তোরাঁয় বরিশাল মহানগর মহিলা দলের আয়োজনে কর্মী সভায় এসব কথা বলেন আফরোজা আব্বাস।
এ সময় মহিলা দলের সভাপতি বলেন, জন সমর্থনহীন সরকার এখন পুলিশ আর প্রশাসনকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন প্রশাসন। কিন্তু আওয়ামী লীগ জানে না জনবিচ্ছিন্ন হয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। সাহস থাকলে রাজপথে আসুন, দেখা যাবে সমর্থন প্রশ্নে জনগণ কাদের পক্ষে।
আরও পড়ুন: খাদ্যদ্রব্যের সংগ্রহ বাড়াচ্ছে টিসিবি
আফরোজা আব্বাস আরও বলেন, সরকার মুক্তিযুদ্ধ নিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আজ পদক দেয় কাল ছিনিয়ে নেয়।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
কর্মী সভায় মহিলা দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে শিগগিরই কমিটি গঠনের জোর দাবি জানান।