পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ


March 01, 2022 at 11:56PM
from jagonews24.com | rss Feed

কুমিল্লা নগরে রুবি আক্তার (৪২) নামে এক গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের ১১ নম্বর ওয়ার্ডের মুন্সেফবাড়ি এলাকার রহমান ভিলায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুবি মুন্সেফবাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের দ্বিতীয় স্ত্রী।

রুবি আক্তারের ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা অভিযোগ করেন, রুবির স্বামী জাহাঙ্গীর পরকীয়ায় লিপ্ত ছিল। এ বিষয়ে রুবি প্রতিবাদ করলে তাকে প্রায় মারধর করা হতো। পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে আমার বোনকে হত্যা করা হয়েছে। তদন্ত করে এ হত্যার বিচার চাই।

তবে রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার বয়স্ক মা ও আমাদের ছেলে পিয়াল বাসায় ছিল। আমার মনে হয় ছাদে উঠে মাথা ঘুরে রুবি পড়ে গেছে। আমার বিরুদ্ধে নির্যাতন ও পরকীয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শহিদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তদন্ত শেষে জানা যাবে। তবে এ ঘটনায় স্বামী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

জাহিদ পাটোয়ারী/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url