সুন্দরবনের ২টি হরিণের চামড়াসহ মাংস উদ্ধার
February 18, 2022 at 05:06AM
from somoynews.tv | RSS Feed
মংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যদের অভিযানে সুন্দরবন থেকে পাচার করে আনা হরিণের চামড়া ও এর অঙ্গপ্রতঙ্গসহ মাংস উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের কয়রা স্টেশনের একটি টহল দল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবন সংলগ্ন খাসিটানা খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণের ২টি মাথা, ২টি চামড়া, ২টি ভুঁড়ি, ৮টি পা’সহ কয়েক কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
অভিযান কালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের চোরা শিকারিরা হরিণের এ অঙ্গপ্রত্যঙ্গগুলো ফেলে পালিয়ে যায়।মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম মামুনুর রহমান জানান, সুন্দরবন থেকে চোরা শিকারিরা হরিণ শিকার করে মাংসসহ হরিণের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বিক্রির জন্য খাসিটানা খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যে ভিত্তিতে মংলা কোস্টগার্ডের কয়রা স্টেশনের একটি টহল দল অভিযানে নামে।
আরও পড়ুনঃ অসময়ে-জেলেদের-জালে-বিশাল-রাজা-ইলিশ
বৃহস্পতিবার দুপুরে অভিযান কালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের চোরা শিকারিরা পালিয়ে যায়। এ সময়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে হরিণের ২টি মাথা, ২টি চামড়া, ২টি ভুঁড়ি, ৮টি পা’সহ ২ কেজি হরিণের মাংস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও হরিণের অঙ্গপ্রত্যঙ্গ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
]]>