মালিক সেজে প্লট বিক্রি করে অর্থ আত্মসাৎ
February 07, 2022 at 12:03AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর অভিজাত এলাকায় বিশাল আয়তনের প্লটের মালিক সেজে জমি বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ বিষয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
টিটি/জেডএইচ/