ইউক্রেনকে অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক


February 21, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed

ইউক্রেনকে ৩৫ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। স্বল্প ও দীর্ঘ মেয়াদে অর্থায়নের পরিকল্পনার অংশ হিসেবে আগামী মার্চের মধ্যেই অর্থ ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন বিশ্বব্যাংকের নীতিনির্ধারকেরা।

এ ব্যাপারে বিশ্বব্যাংক জানিয়েছে, বিশ্বব্যাংকের প্রাথমিক এ অর্থায়নের পর দেশটিকে আরও নানাভাবে সহায়তা করা হবে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের জ্বালানি ও জলবায়ুসংক্রান্ত খাতে সংস্কারমূলক কর্মকাণ্ড। বৈঠকে জেলেনস্কি ও মালপাস দেশটির জ্বালানি, অবকাঠামো, রেলপথ, অর্থনীতি এবং পূর্ব ইউক্রেনে কাজের সুযোগসংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা করেন।
 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ শহরে বৈঠক করেন সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
 

বৈঠকে মালপাস বলেন, 'স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্থিক প্রয়োজন মেটাতে ইউক্রেনের অর্থনীতি ও নাগরিকদের পাশে থাকবে বিশ্বব্যাংক।'

আরও পড়ুন- কনটেইনার ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর
 

এদিকে দিন যত যাচ্ছে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি ততটাই ঘোলাটে হচ্ছে। যদিও রাশিয়া বারবার যুদ্ধে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে, তবে ক্রেমলিনের আচরণে পশ্চিমা বিশ্বের সন্দেহ দিনকে দিন বৃদ্ধিই পাচ্ছে।
 

এর মধ্যে বেলারুশ ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় আগুনে ঘি ঢালার মতো উত্তাপ সৃষ্টি হয়েছে পশ্চিমা বিশ্বে। পশ্চিমাদের দাবি, তিন দিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া। তবে এর সঙ্গে দেশটিতে হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে বারবার জানিয়ে আসছে ক্রেমলিন।

সূত্র- রয়টার্স

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url