কুষ্টিয়ায় পলাতক আসামির মরদেহ উদ্ধার
February 23, 2022 at 05:10AM
from somoynews.tv | RSS Feed
কুষ্টিয়ার দৌলতপুরে গলা কেটে হত্যার পর মাটিচাপা দেওয়া অবস্থায় রুহুল সর্দার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের স’মিলের পেছনে একটি বেগুনের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুহুল চরসাদিপুর গ্রামের মুন্তাজ আলীর ছেলে। পুলিশের দাবি নিহত রুহুল পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ধর্ষণ-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রুহুল গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।
আরও পড়ুনঃ জেব্রার-মৃত্যু-ফৌজদারি-ও-বিভাগীয়-মামলার-সিদ্ধান্ত
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বেগুনের ক্ষেতে মালিক ক্ষেতে বেগুন তুলতে গিয়ে ক্ষেতের মাটি খোঁড়া দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়দের খবর দেয়। পরে গ্রামের লোকজন জমিতে মাটি চাপা একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করলে স্থানীয়রা রুহুলের বলে শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠায় পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, রুহুলকে অন্য কোথাও হত্যা করে ওই বেগুন ক্ষেতে পুতে রাখা হয়। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, নিহত রুহুল পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ধর্ষণ-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে।