বাল্কহেডেই মিলল নিখোঁজ লস্কর মোতালেবের লাশ


February 20, 2022 at 05:28AM
from somoynews.tv | RSS Feed

নারায়ণগঞ্জের চিরকিশোরগঞ্জের কাছে লঞ্চের সাথে সংঘর্ষে মেঘনায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে তিন দিন পর নিখোঁজ লস্কর মোতালেব মিজির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে লাশ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়। লস্কর মোহাম্মদ মোতালেব ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির ছেলে।

 

এর আগে গেল বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর সাথে মুখোমুখী সংঘর্ষে বালু ভর্তি বাল্কহেড দারুল মাকাম-৩ ডুবে যায়। 

 

বাল্কহেডে থাকা সুকানি ও গিজারসহ ছয় জনের মধ্য চার জন সাঁতরে তীরে এবং একজন লঞ্চে উঠতে সক্ষম হলেও মোতালেব বাল্কহেডের ভেতরেরই আটকা পড়ে।

 

পরে ড্রেজারে বালু সরানোর পর ডুবুরিরা ভেতর থেকে লাশটি বের করে আনে। এ ঘটনায় কলাগছিয়া নৌ পুলিশ ফাঁড়িতে সুরভী-৭ লঞ্চ কর্তৃপক্ষ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ বাল্কহেডের তীরে উঠে আসা চার স্টাফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

 

সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক এসব তথ্য দিয়ে জানান, লাশ ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

নিখোঁজ মোতালেবের সন্ধানে গত বৃহস্পতিবার সকাল থেকে চলছিল উদ্ধার অভিযান। কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা  শুক্রবার পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ মোতালেবের কোনো সন্ধান পাননি। পরে শনিবার বাল্কহেডটি পানির নিচ থেকে টেনে তোলা হলে এর ভেতর থেকে বেরিয়ে আসে শ্রমিক মোতালেবের লাশ।

 

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ এ দুর্ঘটনার ব্যাপারে একটি মামলা করলে উদ্ধার হওয়া সুকানি সবুজ, গ্রিজার মো. আক্তার , বাবুর্চি আব্দুল খালেক ও লস্কর ইমরানকে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url