জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন: বিশ্বনেতাদের কৃষিমন্ত্রী


February 21, 2022 at 10:57PM
from jagonews24.com | rss Feed

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা টেকসই করতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে জলবায়ুর জন্য কৃষি উদ্ভাবন মিশনের (অ্যাগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট/AIM for Climate) প্রথম মন্ত্রিপর্যায়ের মিটিংয়ে কৃষিমন্ত্রী এ আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ মিটিংয়ের আয়োজন করে।

ড. রাজ্জাক বলেন, আজ ২১ ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ মায়ের ভাষায় কথা বলার অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রাণ দিয়েছে। এ দিনে আমি উন্নত দেশগুলোকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানাই। উন্নত উৎপাদন, উন্নত পুষ্টি, উন্নত পরিবেশ, উন্নত জীবন গঠনে অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানাই।

উন্নত দেশগুলোকে জলবায়ু স্মার্ট কৃষি ও খাদ্য ব্যবস্থা উন্নয়নে প্রযুক্তি উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগ করতে হবে ও উন্নযনশীল দেশগুলোকে সহযোগিতা করতে হবে বলেও জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা খুবই কম, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে- বাংলাদেশ এর মধ্যে অন্যতম। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরামের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জলবায়ু ইস্যুকে বৈশ্বিক জরুরি অবস্থা বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এক সময়ের খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে চায়। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও ডেল্টা প্ল্যান-২১০০ এ প্রচেষ্টার অংশ।

এমওএস/এমকেআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url