আইপিএলে কি তবে সাকিব যুগের অবসান!


February 14, 2022 at 06:22AM
from somoynews.tv | RSS Feed

দুই দিনের মেগা নিলামের মধ্য দিয়ে শেষ হলো আইপিএলের খেলোয়াড় কেনাবেচা। প্রতিবারের মতো এবারের মেগা নিলামেও ছিল অনেক চমক। কারো বিশাল দামে দল পাওয়া যেমন চমক জাগিয়েছে, তেমনি কারো কম দামও বিষ্ময় জাগিয়েছে। আবার কারো দল না পাওয়াটা হতবাক করে দিয়েছে সকলকে। যেমন সকলকে হতবাক করে দিয়েছে টি টোয়েন্টি লিগে দারুণ চাহিদাসম্পন্ন অলরাউন্ডার সাকিবের অবিক্রিত থাকা। অর্থাৎ ২০২২ আইপিএলে কোনো দলে খেলছেন না বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। ২০১০ সালের পর এই প্রথম আইপিএলের নিলামে অবিক্রিত থাকলেন সাকিব আল হাসান।

এবারের আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি। আইপিএলের খেলা মাঠে গড়ানোর সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় গোটা আইপিএলে সাকিবকে পাওয়া যাবে কিনা তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। হয়তো তাই তাকে এতো দামে দলে ভেড়ানো নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে দ্বিধা কাজ করেছে। এতেই ২০১০ সালের পর এই প্রথম আইপিএলে দল পাচ্ছেন না কেকেআর ও সানরাইজার্সে খেলা সাকিব। এর আগে ২০১০ সালের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন।

আরো পড়ুন: আইপিএল: রায়না-মরগ্যান-স্মিথদের দলে সাকিব

অবশ্য মাঝে দুই আসরে চোট ও নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলা হয়নি সাকিবের। ২০১৩ এ ইনজুরি আক্রান্ত সাকিব খেলতে পারেননি আইপিএলে। আর ২০২০ এ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিবকে বিবেচনা করা হয়নি আইপিএলে।

আইপিএলে সাকিব:

২০১১-২০২১ পর্যন্ত সাকিব  আইপিএলে  মোট ম্যাচ খেলেছেন ৭১টি। এর মাঝে ৫২ ইনিংসে ব্যাটার সাকিব ৭৯৩ রান করেছেন। এই রান তিনি করেছেন ১৯.৮৩ গড়ে। সাকিবের আইপিএল ক্যারিয়ার স্ট্রাইক রেট ১২৪.৪৯। ব্যাটিং করতে নেমে তিনি মোট ১২ ম্যাচে অপরাজিত ছিলেন। ২ বার অর্ধশতকের দেখা পাওয়া সাকিবের আইপিএলের সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ৬৬ রানের। ২০১৬ এর আসরে গুজরাট লায়ন্সের সাথে ৫ উইকেটে হারা ম্যাচে তিনি এই ইনিংসটি খেলেন। 

আইপিএলে সাকিব মোট চারবার ডাক মেরেছেন। ৫২ ম্যাচে ব্যাট হাতে ৭৩টি বাউন্ডারির পাশাপাশি ২১ বার বলকে আকাশে উড়িয়ে পাঠিয়েছেন মাঠের বাইরে। সবগুলো আসর মিলিয়ে সাকিব ব্যাট হাতে মোকাবেলা করেছেন ৬৩৭টি বল।

ব্যাটার সাকিবের চেয়ে বল হাতেই আইপিএলে সাকিব বেশি সাফল্য পেয়েছেন। আইপিএলে মোট ১৪৮৪টি (২৪৭.২ ওভার) বল করে সাকিব দিয়েছেন ৭.৪৪ ইকোনোমি রেটে ১৮৩৯ রান। এই টুর্নামেন্টে একটি মেডেন ওভার রয়েছে সাকিবের। সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে ২৯.১৯ গড়ে সাকিব উইকেট নিয়েছেন ৬৩টি। 

সেরা বোলিং ২০১২ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইডেন গার্ডেনে। বল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সাকিব সেদিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। 

এসবের বাহিরেও সাকিব লুফে নিয়েছেন ১৪টি ক্যাচ।

আরো পড়ুন: আইপিএল নিলামে দামি ১০ ক্রিকেটার

আইপিএলে সাকিব মোট প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ২ বার। দুবারই ২০১২ সালে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেটের পাশাপাশি লো স্কোরিং ম্যাচে সাকিব করেন গুরুত্বপূর্ণ ১৬টি রান।

দ্বিতীয়বার সাকিব প্লেয়ার অফ দ্য ম্যাচ হন একই টুর্নামেন্টে পুনে ওয়ারিওর্সের বিপক্ষে। সেদিন বল হাতে ২ উইকেটের পাশাপাশি সাকিব ব্যাট হাতে করেন ৪২ রান।

আইপিএলে সাকিব মোট দুইবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান। প্রথমবার সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয় ২০১২ সালে। সেবার ফাইনালে মহাগুরুত্বপূর্ণ এক ক্যামিও ইনিংস খেলেন সাকিব। ২০১৩ এর আইপিএল আসর ইনজুরিতে মিস করা সাকিব কলকাতায় ফেরেন ২০১৪ সালের আসরে। সেবার দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় সাকিব ও তার কলকাতা দল।

আরো পড়ুন: প্রথম দিন অবিক্রীত থেকে দ্বিতীয় দিনে দল পেলেন যারা

২০১৮ সালের নিলামে সাকিবকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ২০২২ এর মেগা নিলামে অবিক্রিত থাকায় আইপিএলে আপাতত সাকিব যুগের অবসান ঘটল।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url