মাতুয়াইলে ভূষির মিলের আগুন নিয়ন্ত্রণে


February 09, 2022 at 11:33PM
from jagonews24.com | rss Feed

রাজধানীর মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের ভূষির মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৮ মিনিটে ওই মিলে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জাগো নিউজকে জানান।

তিনি বলেন, মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের একটি ভূষির মিলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

টিটি/ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url