৬০০ নাটকের জনক তিনি!


February 27, 2022 at 04:59AM
from somoynews.tv | RSS Feed

শান্তির বার্তা নিয়ে নির্মাণ শুরু হয়েছিল ধারাবাহিক নাটক ‘শান্তি মলম দশ টাকা’র। জনপ্রিয়তার কারণে নাটকটি এখন পার করেছে প্রায় ২৪০ পর্ব! হিমু আকরাম এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ডা. এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, উর্মিলা শ্রাবন্তি কর, মুনিরা মিঠুসহ দেশের জনপ্রিয় অভিনেতারা।

নাটকটি বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। গ্রাম বাংলায় অশান্তিতে থাকা কিছু মানুষকে ঘিরেই নির্মাণ শুরু হয় ‘শান্তি মলম ১০ টাকা’র। সময়ের সঙ্গে সঙ্গে নাটকের গল্পেও এসেছে ভিন্নতা। তবে কোথায় গিয়ে থামবে শান্তি মলম সে প্রশ্নই ছিল পরিচালক হিমু আকরামের কাছে।

আরও পড়ুন: নোয়াখালী মাতিয়ে এলো ‘ব্যাচেলর পয়েন্ট’

এ প্রসঙ্গে সময় সংবাদকে তিনি বলেন, শান্তি মলম নাটকটা মানুষ ভীষণ দেখছে কারণ এই নাটকের সব চরিত্রই আমাদের আশেপাশের মানুষ নিয়ে। নাটকটি ৫২ পর্বের সময় শেষ করে দেওয়ার কথা ছিল। কিন্তু দর্শক পছন্দ করায় চ্যানেলের চাহিদার কারণে এটি এত দূর এসেছে। আমার ধারনা ৫শ পর্ব পর্যন্ত নাটকটি প্রচারিত হবে।

ধারাবাহিক নাটকে দর্শক জনপ্রিয়তা ধরে রাখা ভীষণ কঠিন। এই কঠিন কাজটাই পরিচালক করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। শান্তি মলম ১০ টাকা ছাড়াও প্রায় ৬০০ একক ও ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে হিমু আকরামের হাত ধরে।

তিনি বলেন, ২০০৭ সাল থেকে আমি নাটক বানাই। সে হিসেবে আমার ক্যারিয়ার এখন ১৪ বছরের। এখন যেমন দেশে প্রচুর নাট্য নির্মাতা রয়েছে তখন এতটা ছিল না। আমি মূলত লেখক। লিখতে লিখতেই আমার নাটক নির্মাণ শুরু। আমার নাটকের স্ক্রিপ্ট আমি নিজেই করি। ২০০৬ সালে প্রথম বই বের হয়। পত্রিকার সাহিত্য পাতায় প্রায়ই লিখা হত। সেগুলোকেই আমি এক সময় নাটকে রূপ দেই।

আরও পড়ুন: নিশোর ভারতীয় সেই ভক্ত মারা গেছেন

হিমু আকরামের রচনা ও পরিচালনায় সবশেষ ধারাবাহিক ‘চম্পাকলি টকিজ’। একই পরিচালকের আলোচিত অন্য নাটকের মধ্যে রয়েছে- ‘বিদেশি পাড়া’, ‘নূর আলমের ক্যাসেট’, ‘কঙ্কাবতীর চিঠি’, ‘নজিরবিহীন নজর আলী’, ‘৭২ ঘণ্টা’ ইত্যাদি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url