বিপিএলে চলছে আম্পায়ার বনাম ক্রিকেটার যুদ্ধ


February 09, 2022 at 05:29AM
from somoynews.tv | RSS Feed

এবারের বিপিএল যতটা না মাঠের খেলার কারণে আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত ফ্র্যাঞ্চাইজিগুলোর হুটহাট সিদ্ধান্ত বদল, খেলোয়াড়দের অপেশাদার সুলভ আচরণ কিংবা আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের কারণে। সব মিলিয়ে লেজে-গোবড়ে অবস্থা যেন।

বিপিএলের সিলেট পর্ব শুরু হতেই যেন বিতর্ক আরও ডানা মেলেছে। ঢাকা ও চট্টগ্রাম পর্বে যতটুকু বিতর্ক বাকি ছিল তার ষোলকলা পূর্ণ করছে তীর্থভূমি সিলেট। একদিন আগেই সোমবার (৭ জানুয়ারি) আম্পায়ারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ড আম্পায়ারের নেওয়া এক সিদ্ধান্তে বাউন্ডারির বাইরে চতুর্থ আম্পায়ারের কাছে অভিযোগ করতে দেখা যায় তাকে। ম্যাচে প্রভাব না পড়লেও দীর্ঘক্ষণ আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বরিশাল টিম ম্যানেজমেন্টের। এই বাগবিতণ্ডার মাঝে ম্যাচ চলতে থাকলেও, টেলিভিশন ক্যামেরায় দেখানো দৃশ্যগুলো মোটেও সুখকর ছিল না সমর্থকদের জন্য।

একই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেটরক্ষক লিটন দাসের অদ্ভূত আচরণের সাক্ষী হন ক্রিকেট সমর্থকরা। বিসিবির আবিষ্কৃত এডিআরএস নিয়ে বেশ বিতর্ক থাকলেও এর আগে কেউই এভাবে মন্তব্য করেননি। ম্যাচের প্রথম ইনিংসের ১৭তম ওভারে ডোয়াইন ব্রাভোর বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন কুমিল্লার ফিল্ডাররা। কিন্তু, সে আবেদনে ফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন ইমরুল কায়েস। পরে রিভিউতে তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখলে মাঠেই ক্ষোভ জানান কুমিল্লার ক্রিকেটাররা।

আরও পড়ুন : বিপিএল থেকে বিদায় সিলেটের, উড়ছে বরিশাল

এ সময় লিটনকে আম্পায়ারদের উদ্দেশে অযাচিত কিছু কথা বলতেও শোনা যায় স্টাম্প মাইকে। এই রিভিউ সিস্টেম বাদ দিয়ে দেওয়ার কথা বলতে থাকেন তিনি।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই কাণ্ড বিপিএলে! সেটিরও জন্ম দিল সাকিবের বরিশাল। দ্বিতীয় ইনিংসের ১২ তম ওভারে বল করতে আসেন বরিশালের বিদেশি রিক্রুট মুজিব উর রহমান। তার প্রথম বলটিতেই ওয়াইড সিগন্যাল দেয় আম্পায়ার তানভীর। ওয়াইড হয়নি বলে আম্পায়ারকে বাজেভাবে চিল্লিয়ে বলেন বরিশাল উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এ সময় আম্পায়ারের উদ্দেশে তীর্যক মন্তব্যও করেন তিনি।

আরও পড়ুন :সিলেটের বোলারদের বেদম মেরে রান পাহাড়ে বরিশাল

পরে সাকিব রিভিউ নিলে দেখা যায়, সেটি আসলে ওয়াইড ছিল না। আম্পায়ারও সিদ্ধান্ত ফিরিয়ে নেন। বিপিএলে আম্পায়ারদের সঙ্গে খারাপ ব্যবহার বেড়েই চলছে। যেটা ক্রিকেটীয় স্পিরিটের বাইরে এবং অপেশাদারিত্বের পরিচয়। অন্যদিকে, বিপিএলে আম্পায়ারদের আম্পায়ারিং নিয়েও প্রশ্ন তোলা যায়। এমনিতেই ডিআরএস নেই, তার ওপর মাঠেও অনেক ভুলভাল ডিসিশান দিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন তারা। 
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url