সেরা উইকেট শিকারি মুস্তাফিজ
February 19, 2022 at 05:29AM
from somoynews.tv | RSS Feed
কুমিল্লার বিপক্ষে একটি উইকেট তুলে নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজুর রহমানের সঙ্গে ভাগ বসান ডোয়াইন ব্রাভো। তবে নিজের রাজত্বে ভাগ বসাতে নারাজ ফিজ। বল হাতে নেমে নাজমুল হোসেন শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ১৯ উইকেট তুলে নিয়ে সবাইকে ছাড়িয়ে যান কাটার মাস্টার।
শুধু তাই নয়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে ইনিংসের ১৯ ওভারে শান্তকে ফেরানোর পাশাপাশি মাত্র ৬ রান দিয়ে দলকে জয়ের পথ দেখান ফিজ। নাটকীয় ম্যাচে ফরচুন বরিশালকে শেষ পর্যন্ত মাত্র এক রানে হারিয়ে জয় তুলে নেয় তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজরা নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫১ রান। জয়ের দিকে এগোতে থাকা ফরচুন বরিশালের শেষ তিন ওভারের প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। সেখানে সুনীল নারিন ও মুস্তাফিজ ও শহিদুল ইসলামের বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত এক রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা।
আরও পড়ুন: আট আসরের চারবারই টুর্নামেন্ট সেরা সাকিব
এদিকে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজের বিপিএলে মোট উইকেট সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৯টি। চলতি আসরে চট্টগ্রামের বিপক্ষে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট, বিপিএলে তার সেরা বোলিং ফিগার।
এবারের আসরে পাঁচ সেরা উইকেট শিকারির চার জনই বাংলাদেশের। মুস্তাফিজের পরে ১৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন ডোয়াইন ব্রাভো। ১৬ উউকেট নিয়ে তিনে সাকিব। সমান ১৬ উইকেট শিকার করে তানভীর ইসলাম আছেন তালিকার চারে। তবে তাদের চেয়ে কম ম্যাচ খেলে তরুণ তুর্কি মৃত্যুঞ্জয় চৌধুরী ১৫ উইকেট শিকার করে তালিকার পাঁচে জায়গা করে নিয়েছেন।
এদিকে ৪১৪ রান নিয়ে চলতি আসরে সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রামের বিদেশি ক্রিকেটার উইল জ্যাকসের। ১১ ম্যাচ খেলে ৪৬ গড়ে ৪১৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস ৯২। পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে চারটি। ব্যাটিং স্ট্রাইক রেট ১৫৬.২২। জ্যাকসের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ খুলনার ব্যাটার আন্দ্রে ফ্লেচারের।
আরও পড়ুন: শেষ বলের নাটকীয়তায় চ্যাম্পিয়ন কুমিল্লা
১১ ম্যাচে তার সংগ্রহ ৪১০। এছাড়া ৯ ম্যাচে ৪০৭ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ঢাকার ওপেনার তামিম ইকবাল। আর সিলেটের কলিন ইনগ্রাম ৩৩৩ রান করে আছেন চতুর্থ অবস্থানে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহক হতে চাওয়া ফাফ ডু প্লেসি ২৯৫ রান করে আছেন তালিকার পাঁচে।
]]>