ভারতে পাচার ১৫ বাংলাদেশিকে ফেরত


February 28, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৫ বাংলাদেশিকে দুই বছর কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন পুরুষ, দুই নারী ও দুই শিশু রয়েছে। ফেরতরা হলেন- যশোরের উজ্জ্বল কুমার, কক্সবাজারের ইমরান, গাজীপুরের উজ্জ্বল, পাবনার মোতালেব হোসেন, বগুড়ার আশরাফ হোসেন, পটুয়াখালীর সাইদুল ইসলাম, নড়াইলের ইকবাল মোল্লা, তাসলিমা, শিশু তন্নি ও মুন্নি, খুলনার লাকি বেগম, পাবনার মিঠু সরদার, রিপন মিয়া ও নোয়াখালীর সোহেল মিয়া।


দেশের বিভিন্ন সীমান্ত পথে তিন বছর আগে এরা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে এরা ফেরত আসে।


আরও পড়ুন: চার ঘণ্টার মধ্যেই পালিয়ে যাওয়া আসামিকে ধরল পুলিশ


বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানিয়েছেন, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল চেকপোস্ট থেকে এনজিও সংস্থার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এদিকে ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করতে পারে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url