মা কুপ্রস্তাবে রাজী না হওয়ায় সন্তানকে হত্যা


February 25, 2022 at 05:29AM
from somoynews.tv | RSS Feed

কিশোরগঞ্জের ভৈরবে কু-প্রস্তাবে রাজি না হওয়ার জেরে নদী নামে ৪ বছরের শিশুকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যায় জড়িত থাকার অভিযোগে ঘাতক সোহেল মিয়াকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বুধবার গভীর রাতে পৌর শহরের পলতাকান্দা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কচুক্ষেত থেকে পুলিশ নদীর লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক রিপোর্ট তৈরি করে বুধবার ভোরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে আজ তার লাশ দাফন করা হয়।

 

নিহতের বাবা জাকির হোসেন ও তার নানা জনি মিয়াসহ পরিবারের সদস্যরা জানায়, গত ৫/৬ মাস পূর্বে তারা শহরের পলতাকান্দা গ্রামে সোহেলের বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। নিহত নদী তাদের একমাত্র সন্তান। গত কয়েক দিন ধরে সোহেল নদীর মাকে কু-প্রস্তাব দিয়ে আসছে।

 

আরও পড়ুন:  মোংলায়-ইয়াবাসহ-মাদক-কারবারি-আটক

 

তার প্রস্তাবে নদীর মা সাড়া না দেওয়ায় প্রায়ই সোহেল তার মেয়েকে উত্ত্যক্ত করতো ও হত্যার হুমকি দিত। মঙ্গলবার রাতেও সোহেল কু-প্রস্তাব দেয়। এতে সে ব্যর্থ হয়ে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নদীকে তুলে নিয়ে যায়।

 

এ সময় নদীর মা মেয়ের খোঁজ না পেয়ে রাত ১২টার দিকে ভৈরব থানায় অভিযোগ করে। পুলিশ এসে রাত ১টার ২০ দিকে পলতাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ময়লা-কচুর ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নদীর বাবা জাকির হোসেন বাদী হয়ে সোহেলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url