রাজধানীতে বাসচাপায় কারিগরি শিক্ষাবোর্ডের নারী কর্মকর্তা নিহত
February 02, 2022 at 05:58AM
from somoynews.tv | RSS Feed
রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় কানিজ ফাতেমা (৫০) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গ্রিন ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা ঢাকা কারিগরি শিক্ষাবোর্ডে চাকরি করতেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর লিংক পরিবহনের একটি বাস মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাসটি আটকে পুলিশকে খবর দেন। বাসচালক ও তাঁর সহকারী দুজনেই পালিয়ে গেছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ট্রলিচাপায় প্রাণ গেল শিশুর
তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে কিছু ছাত্র রাস্তায় বিক্ষোভ করেন। তবে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।