‘কৃষকলীগের নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে’


January 16, 2022 at 05:13AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, কৃষকলীগের নেতৃত্বে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সমীর চন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকলীগের নেতা-কর্মীরা দেশের কৃষক সমাজের পাশে থেকে থেকেছে। কৃষক-শ্রমিক ও অসহায় মানুষের অধিকার আদায়ে সারা জীবন কৃষকলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।


আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীই ভাঙলেন স্বাস্থ্যবিধি!


কচুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলার পরিষদ চত্বরে  অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মো. মিরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশাহ, সদস্য মাহফুজা সুলতানা রুবি, প্রাণ কৃষ্ণ ভগো, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিকদার কামরুল আহসান কচি, বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসেম শিপন, সাধারণ সম্পাদক মো. মনি মল্লিক, সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, কচুয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আ. ছালাম মল্লিক প্রমুখ।


আরও পড়ুন: যুবলীগ কর্মীকে কোপানোয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


সম্মেলনে কচুয়া উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে সবার সম্মতিতে আগামী তিন বছরের জন্য শিকদার হাদিউজ্জামানকে পুনরায় কচুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও আ. ছালাম মল্লিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url