দুই ছেলেসহ করোনা আক্রান্ত পলক


January 05, 2022 at 06:17AM
from somoynews.tv | RSS Feed

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১টার ৪০ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক লিখেছেন,  ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।’ 

আরও পড়ুন: এক লাফে করোনা শনাক্ত অনেক বাড়ল

এ ছাড়া তিনি তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন এবং টিকা গ্রহণের অনুরোধ জানান।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭ জনে।  দেশে করোনার এখন পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

এ সময়ে নতুন করে আরও ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।
 


 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url